স্ট্রীট হকার তো আমরা সবাই চিনি। তাইনা? তারা কি করে তাও আমরা জানি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে পন্য বিক্রয় করে। তাই তো। কিন্তু জানেন কি তাদের এমন কিছু বিষয় থাকে যেগুলো থেকে আমাদের অনেক কিছু শেখা সম্ভব। বিশেষ করে যারা নতুন বিজনেস শুরু করবেন তারা একটু ভেবেই দেখুন তো বিষয় গুলো ।
☑ প্রত্যেক কাস্টমারের কাছে পৌছান
একজন হকার, সে যাই বিক্রি করুক না কেন সকল সম্ভাব্য ক্রেতার কাছে পৌছায়। কি ঠিক না? আমরা সেটি কিনি বা না কিনি সে তার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তারা বিক্রয় এর একটি সুযোগ ও হাত ছাড়া করতে চায় না। তেমনি নতুন বিজনেস শুরু করলে এই জিনিষ টা মাথায় রাখবেন।
☑ প্রত্যাখ্যান হাসি মুখে মেনে নিতে পারে
তারা মন খারাপ না যখন আপনি তাদের প্রত্যাখান করেন। তারা মনে করে যে, আপনি তাদের প্রত্যাখ্যান করেন না বরং তার প্রোডাক্ট টি আপনার হয়তো প্রয়োজন নেই। আরকদিন আপনার প্রয়োজন হলে নিবেন। তাই নতুন উদ্যোক্তা দের ও হতাশ হলে হবে না। এগিয়ে যেতে হবে।
☑ অনেক গুলো পন্য
হকার রা সাধারণত কয়েক ধরনের পন্য নিয়ে আসে কাস্টমারের জন্য। কেউ যদি একটা না নিতে চায় তখন সে আরেকটা অফার করে। তাই ব্যবসা প্রতিষ্ঠানেও এরকম অফার রাখা উচিত। যেন কাস্টমারের প্রয়োজন অনুসারে সে পন্য পায়।
☑ অফার দেয়ার সুযোগ দেয়
হকার আপনাকে আপনার সাধ্যমত দাম অফার করার সুযোগ। আপনার দাম যদি তার আশানুরূপ হয় তাহলেই সেটি আপনার কাছে সেটি বিক্রি করে।
☑ দর কষাকষি
তারা একটি দাম বলেছে আপনিও বলেছেন। কিন্তু আপনার দাম তার আশানুরূপ না হলেও সে দর কষাকষির মাধ্যমে একটা লেভেল এ আসার চেষ্টা করে। কিন্তু সে কোন ক্রেতা ছাড়তে চায় না। তাই নতুন উদ্যোক্তাকে ও এই ধাপ টি ফলো করা উচিত।
☑ কৃতজ্ঞতা
যখন আপনি তার পন্য টি কিনেন সে কৃতজ্ঞ থাকে এবং আপনাকে ধন্যবাদ দেয়। তাই এই গুণটিও একজন নতুন উদ্যোক্তার থাকা দরকার। কাস্টমারের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারন কাস্টমার খুশি হলে আপনার ব্যবসায় ও সফল হবে।
সুত্রঃ বিজনেস আইডিয়া পার্ক

No comments:
Post a Comment